মানবতাবিরোধী অপরাধের দায়ে ফরিদপুরের নগরকান্দার পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সহ-সভাপতি জাহিদ হোসেন খোকন রাজাকারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বৃহস্পতিবার সকালে এ রায় ঘোষণা করেন চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে ৩ সদস্যের ট্রাইব্যুনাল।

খোকনের বিরুদ্ধে আনিত ১১টি অভিযোগের মধ্যে ১০টি প্রমাণিত। এগুলোর মধ্যে ছয়টিতে মৃত্যুদণ্ড এবং বাকি চারটিতে ৪০ বছরের কারাদন্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

কেএইচ