হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ মঙ্গলবার সকালে ৩৪০ কার্টন বিদেশি সিগারেটসহ দুই যাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দারা। এসব সিগারেটের মূল্য প্রায় ২০ লাখ টাকা।

আটক দুজন হলেন নূর আলম ও আবদুল হালিম।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, সকাল নয়টার দিকে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে করে আরব আমিরাত থেকে আসেন নুর আলম ও আবদুল হালিম। তাঁদের সঙ্গে থাকা চারটি লাগেজ তল্লাশি করে ৩৪০ কার্টন দক্ষিণ কোরিয়ার ইজি ব্র্যান্ডের সিগারেট আটক করা হয়। নূর আলমের বাড়ি মুন্সিগঞ্জে ও হালিমের বাড়ি ফেনী জেলায়। দুজনই আরব আমিরাতে চাকরি করতেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এমবিএইচ