সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় চারজনকে জিম্মি করে চাঁদাবাজির সময় গাজীপুরের শিল্প পুলিশের মকবুল নামে এক এএসআইসহ চারজনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।
এসময় তাদের কাছ থেকে নারীসহ চারজনকে উদ্ধার ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
আজন (বুধবার) সকালে আশুলিয়া বাইপাইল থেকে তাদের আটক করে আশুলিয়া থানা পুলিশ।
জানা যায়, এএসআই মকবুলের নেতৃত্বে এ চক্রটি বিভিন্ন সময় সাধারণ মানুষকে আটক করে মাইক্রোবাসে রেখে তাদের পরিবারের কাছে বিকাশের মাধ্যমে মোটা অংকের টাকা দাবি করেন। টাকা পেলে মহাসড়কের কোন এক স্থানে ছেড়ে দেয়।
এমন একটি ঘটনার সময় আশুলিয়া থানা পুলিশ তাদের আটক করেন। বিষয়টি নিশিচত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল। এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





