৭ খুনের মামলায় গ্রেফতার র‌্যাবের ২ কর্মকর্তার পক্ষে আইনী লড়াই করতে আসা এক আইনজীবী আদালত পাড়ায় বেধড়ক মারপিটের শিকার হয়েছেন।
বৃহস্পতিবার বিকাল পৌঁনে ৬টার দিকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালতের বাইরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আইনজীবীরা জানান, র‌্যাবের ২ কর্মকর্তার পক্ষে আইনী লড়াই করতে ঢাকা থেকে বিকালে আদালতে আসেন অ্যাডভোকেট মোজাম্মেল হক। আদালতে তিনি ২ কর্মকর্তার পক্ষে কথা বলা শুরু করলে উপস্থিত আইনজীবীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে আদালতের বাইরে এলে বিক্ষুব্ধ আইনজীবীদের কবলে পড়েন অ্যাডভোকেট মোজাম্মেল হক।
এ সময় তাকে বেধড়ক মারপিট করা হয়। পরে পুলিশ ও প্রশাসনের লোকজন তাকে উদ্ধার করে। এ ঘটনায় আদালত পাড়ায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, এর আগে আইনজীবী চন্দন সরকারসহ ৭ খুণের ঘটনায় জড়িতদের পক্ষে আদালতে আইনি লড়াইয়ে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছিল নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি।
[b]ঢাকা, এমএইচ, ২২মে (টাইমনিউজবিডি.কম)// কেএইচ
[/b]