বিএনপি'র যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানকে ৬ মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। সোমবার দুপুরে এ রায় দেন হাইকোর্ট। আমানের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি বোরহানউদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। ৫ টি মামলায় এ জামিন দেয়া হয়।
আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
[b]ঢাকা, ৩ মার্চ (টাইম নিউজবিডি.কম)// এএইচ[/b]