কিছুক্ষণের মধ্যেই নিষিদ্ধ ঘোষিত সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী (হুজি) বাংলাদেশের শীর্ষ নেতা মুফতি আবদুল হান্নান ও তার দুই সহযোগীর ফাঁসি কার্যকর করা হবে।
আজ বুধবার রাত ১০ টার পরে কাশিমপুরের হাইসিকিউরিটি করাগারের একই ফাঁসির মঞ্চে একই সময় মুফতি হান্নান ও শরিফ শাহেদুল বিপুলের ফাঁসি কার্যকর করা হবে। এ ছাড়া সিলেট কারাগারে কার্যকর করা হয় আসামি দেলোয়ার হোসেন রিপনের ফাঁসি।
আজ বুধবার রাত ১০টার পরে ফাঁসির দড়িতে ঝুলিয়ে উভয় কারাগারে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে কারাগারের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মো. মিজানুর রহমান জানান, হান্নান ও বিপুলের প্রাণ ভিক্ষার আবেদন রাষ্ট্রপতি নাকচ করা চিঠি সোমবার দুপুরে কারাগারে পৌঁছায়। এরপর তাদের ফাঁসি কার্যকরের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়।
এমবি





