ঈশ্বরদীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৩ জন মাদকাসক্তকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার ঈশ্বরদীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম সেলিম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন ও পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রমজান আলী, নাসির কবীর, জুয়েল রানা ও রিপন আলীকে ছয় মাস, মো. সাগর, আমিরুল ইসলাম, রমজান আলী, খুরশিদ আলম, রাজু ইসলাম, সুনীল সাহা, শাহীন হোসেন ও মো. মানিককে তিন মাস করে এবং সুরুজ আলীকে ১৫ দিনের কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, মাদক বিরোধী অভিযানে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রোববার রাতে এদের গ্রেফতার করে পুলিশ।

এসএইচ