টেকনাফে অভিযান চালিয়ে এক কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

বুধবার ভোর ৫ টায় সাবরাং ইউনিয়নের নাফ নদী সংলগ্ন ৫নং সুইস গেইট এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জানা যায়, বিজিবি-৪২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল আবু জার আল জাহিদের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল ৫০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা পালিয়ে যায়।
জব্দকৃত ইয়াবার মূল্য দেড় কোটি টাকা। বিজিবি ৪২ ব্যাটালিয়ন উপ-পরিচালক মেজর নাজমুস সাদাত সৌম্য সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

জেএ