নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবির মহিলা শাখার প্রধান ফাতেমাসহ চারজনকে আটক করেছে বলে দাবি গোয়েন্দা পুলিশের।
গত শনিবার রাতে অভিযান চালিয়ে রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
রোববার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফাতেমা ভারতে বর্ধমান বিস্ফোরণকাণ্ডে আটক সাজিদের স্ত্রী। আটককৃতদের কাছ থেকে বিভিন্ন বই ও বিস্ফোরক তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে সকাল সাড়ে ১১টায় ডিএমপি ব্রিফিং করে বিস্তারিত জানাবে।
এএইচ





