‘ভুল চিকিৎসায়’ মা-শিশুর মৃত্যু: পালিয়েছে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ
রাজধানীর মুগদা হাসপাতালে ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
স্বজনদের অভিযোগ, চিকিৎসকদের অবহেলা আর ভুল চিকিৎসার কারণে মা ও নবজাতকের মৃত্য হয়েছে।

এঘটনার পর হাসপাতালের চিকিৎসক ও কর্তৃপক্ষ নিজেদের আড়াল করতে সরে পরছেন বলেও তারা অভিযোগ করেন।
সোমবার সকাল ১০টার দিকে মুগদা থানা পুলিশ দুজনের লাশ উদ্ধার করে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মিনহাজুল এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জাননো যাবে।

 এস টি