নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার সলিন সন্তাপুরের মো. মনির হোসেনের বিরুদ্ধে প্রায় সাড়ে ৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার কমিশন এ মামলার অনুমোদন দিয়েছে। ফলে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে শিগগিরই মামলাটি দায়ের করা হবে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, দুদক আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলাটি দায়ের হবে।
জানা যায়, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার সলিন সন্তাপুরের হাজী নজরুল হকের ছেলে মো. মনির হোসেন দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৪ কোটি টাকার দায় দেখিয়েছেন।
কিন্তু ওই দায়-এর পক্ষে তিনি কোনো প্রমাণপত্র দুদককে সরবরাহ করতে পারেননি।
এ ছাড়া দুদকের অনুসন্ধানে তার ১ কোটি ২৯ লাখ ৭২ হাজার ৪০০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক।
একে/এসএইচ





