নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন।

সোমবার বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রুবেলের পক্ষে জামিনের আবেদন করেছেন তার আইনজীবী স ম রেজাউল করিম।

শনিবার বিকালে রুবেলের বিরুদ্ধে মিরপুর থানায় মামলাটি দায়ের করেন চিত্রনায়িকা নাজনিন আক্তার হ্যাপি।

মিরপুর থানার ওসি সালাউদ্দিন জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে রুবেলের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।

এএইচ