রাজধানীর মালিবাগ মোড়ে চলন্ত অবস্থায় এক নারী যাত্রীকে নামাতে গিয়ে তার ডান পায়ের পাতার ওপর দিয়ে বাসের চাকা চালিয়ে দেওয়া হয়েছে।
শুক্রবার (০৪ মে) বিকাল সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে।আহত নারীর নাম নিলুফা বেগম (৪০)।
পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে তার পায়ের পাতা কাটা পড়তে পারে বলে চিকিত্সকরা আশঙ্কা করে তাকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেন।
ঘটনার প্রদ্যক্ষদর্শী পথচারী জামশেদ আল মাইন জানান, ঘটনার সময় তিনি একটি রিকশায় ছিলেন। তার রিকশার সামনে ৬ নম্বর বাস থেকে এক নারী নামেন। এর পরই ওই নারীর ডান পা বাসটির পেছনের চাকায় পিস্ট হয়।
এমবি





