ঘুষের টাকাসহ চট্টগ্রাম কর অঞ্চল-৪ এর এক কর্মর্তাকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।
রোববার দুপুর আনুমানিক ১২টায় নিজ কার্যালয় থেকে চট্টগ্রাম কর কমিশনারে কার্যালয়-৪ এর প্রধান সহকারী জাহিদ ইকবাল খানকে আটক করেন দুদক কর্মকর্তারা।
দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক আজিজ উদ্দিন ভূঁইয়া বলেন, নিজ কার্যালয় থেকে ২০ হাজার ঘুষের টাকাসহ জাহিদ ইকবাল খানকে আটক করা হয়েছে।তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি জানান, বাড়ির আয়কর কমিয়ে দিতে টিঅ্যান্ডটি বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী কাসেম ভূঁইয়ার কাছ থেকে গত কয়েকদিন ধরে ঘুষ দাবি করে আসছিলেন জাহিদ ইকবাল খান।
ঘুষ দিতে অস্বীকৃতি জানানোয় ওই কর্মকর্তা ডিমান্ড নোট দিচ্ছিলেন না। এ অবস্থায় কাসেম ভূঁইয়া বিষয়টি দুদককে জানালে রোববার দুদক কর্মকর্তারাসহ ২০ হাজার টাকা ঘুষ নিয়ে তার কাছে যান। ঘুষ গ্রহণকালে তাকে হাতেনাতে আটক করা হয়।
তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম)এসআর
অপরাধ
ঘুষের টাকাসহ হাতেনাতে কর কর্মকর্তা আটক
ঘুষের টাকাসহ চট্টগ্রাম কর অঞ্চল-৪ এর এক কর্মর্তাকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। রোববার দুপুর আনুমানিক ১২টায় নিজ কার্যালয় থেকে চট্টগ্রাম কর কমিশনারে কার্যালয়-৪





