রাজধানীর গুলশান- ২ নম্বরে বিলাসবহুল আবাসিক হোটেলের কক্ষে নজরুল ইসলাম (৪৫) নামে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে র‌্যাব-১-এর সদস্যরা।

শুক্রবার দিনগত রাতে ময়মনসিংহ থেকে একজন এবং রাজধানীর ফার্মগেট থেকে ২ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, হেলাল উদ্দিন (৩৬), আমিনুল ইসলাম ওরফে সোহাগ (২০) এবং রকিবুল ইসলাম (৩২)।

র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের উপপরিচালক মেজর রুম্মন মাহমুদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে সরাসরি জড়িত ছিলেন হেলাল উদ্দিন এবং রফিকুল ইসলাম। রিফক ঘটনার পরপরই মালায়েশিয়ায় পালিয়ে যায়।

তিনি জানান, শনিবার বিকাল ৩টায় উত্তরায় র‌্যাব-১ এর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

জেইউ/কেএইচ