সরস্বতী পূজা উপলক্ষে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি বিচারপতি, জ্যেষ্ঠ আইনজীবী, আইনজীবীদের এক মিলন মেলা পরিনত হয়েছে।
পূজা উপলক্ষে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি বাণী অর্চনা পরিষদ আয়োজিত শুক্লা পঞ্চমী পূন্য তিথিতে আজ বিদ্যা দেবী সরস্বতীর আগমন উপলক্ষে বাণী অর্চনা আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।
এছাড়াও আপীল বিভাগের বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা), বিচারপতি আব্দুল ওয়াহহাব মিয়া, হাইকোর্ট বিভাগের বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি জিনাত আরা, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি সৌমেন্দ্র সরকার, বিচারপতি ভবানী প্রসাদ সিংহসহ হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অ্যাভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনসহ বিপুল সংখ্যাক আইনজীবী পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পূজা অনুষ্ঠান পরিচালনা করেন, বানী অর্চনা পরিষদের আহবায়ক অ্যাডভোকেট দেবদাস সমদ্দার, যুগ্ম আহবায়ক সংকর চন্দ্র দাস ও প্রদীপ কুমার সাহা। অনুষ্ঠানে অতিথিদের অভ্যর্থনা জানান অ্যাডভোকেট মতিলাল বেপারী, অ্যাডভোকেট পংকজ কুন্ড, অ্যাডভোকেট মিন্টু কুমার কর্মকার।
[b]ঢাকা, ফেব্রুয়ারি ৪ (টাইমনিউজবিডি.কম) // জিই
[/b]