রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে মহিলা মানবপাচার চক্রের ১৩ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাশান ব্যাটালিয়ন (র্যাব)।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে পুরানা পল্টনের ইবরাহিম মেনশনে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-৩ এর একটি দল।
র্যাবের মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল অভিযান চালিয়ে অবৈধভাবে বিদেশে মহিলা মানবপাচার চক্রের ১৩জন সদস্যকে আটক করে। তাদের নাম জানা যায়নি। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমআর





