রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলায় আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) রতন কুমার হালদারের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

আজ সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন এসআই রতন কুমার।

শুনানি শেষে বিচারক সালেহ উদ্দিন আহম্মেদ তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, শ্লীলতাহানির অভিযোগের সত্যতা পেয়েছে উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এ বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন দাখিল করেন ঢাকা মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান।

এতে বলা হয়, ওই ছাত্রীকে উপ-পরিদর্শক রতন কুমার হালদার শ্লীলতাহানি করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে।

এসএম