রাজধানীর ওভারব্রিজগুলোর যথাযত ব্যবহার লক্ষ করা গেছে। ডিএমপির দ্বিতীয় দিনের অভিযানে এ ভীড় লক্ষ করা যায়।
ডিএমপির পূর্ব ঘোষিত ভ্রাম্যমাণ আদালতের দ্বিতীয় দিনের অভিযান চলছে। যত্রতত্র রাস্তা পারাপার না করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গত ২২ নভেম্বর থেকে সচেতনামূলক প্রচার চালায়। ২৫ নভেম্বর মঙ্গলবার থেকে শুরু হয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যহত রয়েছে।
যেখান সেখান দিয়ে রাস্তা পারাপার হলে আইন অমান্যকারীকে ২০০ টাকা জরিমানা অথবা ৬ মাসের জেল দেয়া হচ্ছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমানের নেতৃত্বে এ অভিযান চলে। রাজধানীর ফার্মগেট,কারওয়ান বাজার,বাংলামটর ও শাহবাগসহ বিভিন্ন স্থানে ডিএমপির এ অভিযানের আওতার মধ্যে রয়েছে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, পুলিশের কড়া নজরদারিতে ফুটওভার ব্রিজে মানুষের উপছে পড়া ভিড় দেখা গেছে। লাইন ধরে ব্রিজে উঠতে নামতে হচ্ছে। এই দিন এসব এলাকায় আগের চেয়ে খুব কম যানজট দেখা গেছে।
এছাড়া ফার্মগেট, শাহবাগ, কারওয়ান বাজার সহ বিভিন্ন স্থানে ফুটওভার ব্রিজ গুলোতে মানুষের উপছে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
উল্লেখ্য, মঙ্গলবারের অভিযানে বাংলামোটর এলাকায় প্রায় তিন শতাধিক, কারওয়ান বাজার এলাকায় ৮৯ জন সহ অভিযানের আওতাভুক্ত এলাকাগুলোর বিভিন্নস্থানে বিভিন্ন হারে প্রায় কয়েকশ পথচারী কে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
যারা জরিমানা দিতে পারেননি তাদের প্রত্যেককে দাঁড় করিয়ে রেখে বিভিন্নভাবে শাস্তি দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এম.কে





