মানবতাবিরোধী অপরাধে দায়েল করা মামলায় কক্সবাজারে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার দুপুরে কক্সবাজার শহরের নিজ বাসভবন থেকে সালামত উল্লাহ খানকে গ্রেফতার করা হয়। একই সময় মহেশখালী থানার পুলিশ অপর অপরাধী মো. রশিদকে গ্রেফতার করে।

পুলিশ সূত্র জানায়, মানবতাবিরোধী ট্রাইব্যুনাল আদালতে দায়ের হওয়া মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় এ দুইজনকে গ্রেফতার করা হয়। এদের মানবতাবিরোধী আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পুলিশ জানান, কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মহেশখালীতে মানবতাবিরোধী অপরাধে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে চকরিয়ার মামলায় ১৯ জন, পেকুয়ায় দুইজন ও মহেশখালী উপজেলায় চারজন আসামি রয়েছে।

গ্রেফতার হওয়া দুইজন মহেশখালী উপজেলার মামলার আসামি। এর মধ্যে সালামত উল্লাহ খান কক্সবাজারের চেম্বারের সাবেক সভাপতি ও বিএনপির প্রতিষ্ঠা সদস্য এবং মো. রশিদ বিএনপি দলীয় সংসদ সদস্য ছিলেন।

জেএ