সোমবার সকালে চরমিরকামারি দারুসসালাম হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ কুতুব উদ্দিনকে পুলিশ আটক করেছে। ঐ মাদ্রাসার মকতব্যের ছাত্র তামিমকে(১০) অমানসিকভাবে মারপিট করার অভিযোগে তাকে আটক করা হয়েছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই তালুকদার ও এলাকাবাসীরা জানান,বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির অভিযোগে অধ্যক্ষ কুতুব উদ্দিন তামিমকে বেধরক মারপিট করে। বিষয়টি এলাকাবাসী জানার পর কুতুব উদ্দিনকে আটক করে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে জনরোসের কবল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ সংবাদ লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
এসএ/টাইম





