ফেনীর আলোচিত ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যার চার্জশীটভূক্ত ২৯ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে ফেনী কারাগার থেকে আসামিদের ফেনীর জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকীর আদালতে হাজির করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ফেনী মডেল থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, আদালত মামলার পরবর্তী শুনানির জন্য ২৬ নভেম্বর দিন ধার্য করেছেন।

উল্লেখ্য, গত ২০ মে শহরের একাডেমী এলাকায় প্রকাশ্যে উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরামকে গুলি করে ও পুড়িয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

এ ঘটনায় গত ২৮ আগস্ট ফেনী মডেল থানার পুলিশ ৫৬ জনকে আসামি করে চার্জশীট দেয়। আদালত চার্জশীটটি গ্রহণ করেন।

এসএইচ