রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ২৩ হাজার ৫শ’সৌদি রিয়ালসহ নিপু (৩৫) নামের এক যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ।

সকালে চট্টগ্রাম থেকে তূর্ণা নিশীথা এক্সপ্রেসে কমলাপুর স্টেশনে আসেন ওই ব্যক্তি।

গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে তার অন্তর্বাসের ভেতর থেকে উদ্ধার করা হয় ২৩ হাজার ৫শ’রিয়াল, বাংলাদেশি টাকায় যার মূল্যমান ৫ লাখ ১৭ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করেন কমলাপুর রেলওয়ে থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল মজিদ।

তিনি জানান, বর্তমানে আটক ব্যক্তিকে কমলাপুর রেলওয়ে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার প্রক্রিয়া চলছে।

কেএইচ