পুলিশের প্রিজন ভ্যানে বোমা হামলা চালিয়ে জেএমবির দণ্ডপ্রাপ্ত তিন জঙ্গিকে ছিনতাইয়ের ঘটনায় টাঙ্গাইলে সখীপুরে আটক জাকারিয়া ও রাসেলের ২ মামলায় ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
সোমবার বিকালে টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সোনিয়া আহমেদ এ রিমান্ড মঞ্জুর করেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান গণমাধ্যমকে জানান, সখীপুর থানার পুলিশ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা দুইটি মামলায় প্রত্যেকের ১০ দিন করে ২০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
[b]ঢাকা, ২৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এআর
[/b]
অপরাধ
জেএমবি সদস্য জাকারিয়া ও রাসেলের ২০ দিনের রিমান্ড
পুলিশের প্রিজন ভ্যানে বোমা হামলা চালিয়ে জেএমবির দণ্ডপ্রাপ্ত তিন সদস্যকে ছিনতাইয়ের ঘটনায় টাঙ্গাইলে সখীপুরে আটক জাকারিয়া ও রাসেলের ২ মামলায় ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত





