রাজধানীর মিরপুর সেকশন-২ এলাকায় গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে এক গৃহকর্তাকে আটক করেছে পুলিশ।
রোববার বিকেলে মিরপুর ২ নম্বর সেকশনের নিজ বাড়ি থেকে আকবর হোসেন (৬৫) নামে ওই গৃহকর্তাকে আটক করা হয়।
মিরপুর মডেল থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক (এসআই) নিজামুল হক জানান, ২ নম্বর সেকশনে আকবর হোসেনের মালিকানাধীন বাড়িতে ওই মেয়েটি দীর্ঘদিন ধরে গৃহকর্মীর কাজ করতো।
রোববার বিকেলে মেয়েটি নিজে থানায় এসে ধর্ষণের অভিযোগ করে। এরই পরিপ্রেক্ষিতে আকবর হোসেনকে আটক করা হয়।
বিভিন্ন ইনভেস্টিগেশন শেষে পুলিশসহ মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এসআই নিজামুল।
এসএইচ





