শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কোটি ভারতীয় রুপিসহ মো. আজগর (৫০) এক ব্যক্তিকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।মো. আজগর একজন পাকিস্তানী নাগরিক। সোমবার রাত সাড়ে ৮টার দিকে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে আটক করা হয়।

কাস্টমসের সহকারী কমিশনার ফরিদ আলম বলেন, দুবাই থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে মো. আজগর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিমানবন্দরে অবতরণ করেন। সাড়ে ৮টার দিকে তিনি যখন গ্রিন চ্যানেল পার হচ্ছিলেন, তখন তার ট্রাভেল ব্যাগ তল্লাশি করে কার্টনভর্তি এক কোটি ভারতীয় রুপি পাওয়া যায়। টাকাগুলো আসল না নকল তা খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে বিমানবন্দর থানায় একটি মুদ্রা পাচার মামলা করা হয়েছে।

ইআর