হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এনামুল কবির (২৯) নামে এক লাগেজ ছাড়ানোর দালাল আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বিমানবন্দরের হাবিব ক্যান্টিন এলাকায় টাকা লেনদেনের সময় মঙ্গলবার দুপুর ১টার দিকে তাকে আটক করা হয়।

এপিবিএনের সিনিয়র এএসপি আলমগীর শিমুল জানান, ১ অক্টোবর এয়ার এরাবিয়ার একটি বিমানে শাহজালাল বিমানবন্দরে আসেন প্রবাসী সোহরাব মিয়া। তার ৩টি লাগেজের মধ্যে ২টি লাগেজ পান এবং অপরটি তখন সারজাহ থেকে আসেনি বলে তাকে জানানো হয়।

তিনি বলেন, পরবর্তী এনামুল কবির ওই যাত্রীর কাছে লাগেজ ছাড়ানোর জন্য পাঁচ হাজার টাকা দাবি করেন। সেই টাকা লেনদেনের সময় তাকে হাতেনাতে আটক করে আর্মড পুলিশ। তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

কেএইচ