প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনের সামনে থেকে গুলিভর্তি বিদেশি পিস্তলসহ ইয়াসিন হাওলাদার (৫২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার বিকালে ন্যাশনাল সিকিউরিটি ইন্টলিজেন্স (এনএসআই)’র সদস্যরা তাকে আটক করে।

জানা গেছে, ওই এলাকায় ইয়াসিনকে সন্দেহভাজন অবস্থায় হাঁটাহাঁটি করতে দেখতে পান। তাকে জিজ্ঞাসাবাদের সময় সঙ্গে পিস্তল ও একটি ফুল লোডেড পিস্তল ও একটি ম্যাগজিন ভর্তি গুলি পাওয়া যায়।

পরে ইয়াসিন হাওলাদারকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়।

ইয়াসিন ভোলা জেলার লালমোহন উপজেলার দেবীরচর ইউনিয়নের চরটিটিয়া গ্রামের মৃত সোলেমান হাওলাদারের ছেলে বলে পুলিশের কাছে জানিয়েছেন।

জেএ