ব্লগার অভিজিৎ রায় এবং সিলেটের অনন্ত বিজয় দাস হত্যার অভিযোগে গ্রেফতার তিনজনের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার আদালতে তিনজনকে হাজির করে জিজ্ঞাসাবাদ করার জন্য মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এ রিমান্ড মঞ্জুর করেন।
আসামিরা হলেন- আনসারুল্লাহ বাংলা টিমের অনলাইন কার্যক্রমের দায়িত্বে থাকা সাদেক আলী মিঠু (২৮), অর্থ সরবরাহকারী তৌহিদুর রহমান (৫৮) ও মো. আমিনুল মল্লিক (৩৫)।
গত সোমবার রাতে রাজধানীর ধানমন্ডি ও নীলক্ষেত এলাকা থেকে অভিজিৎ রায় ও অনন্ত বিজয় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়। পরে তাদের গ্রেফতার দেখানো হয়।
এমকে





