জামায়াতের কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীকে সর্বোচ্চ শাস্তি দিতে পেরে আমরা খুশি হয়েছি বলে জানিয়েছেন রাষ্ট্র পক্ষের প্রসিকিউটর ব্যারিস্টার ড. তুরিন আফরোজ।

রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় দেওয়ার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, এই রায়ে বাংলাদেশে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে।

এর আগে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

এএইচ