রাজধানীর মিরপুর ১০ নম্বরের সিটি কর্পোরেশন মার্কেটের দশতলা থেকে এক বন্ধু আরেক বন্ধুকে ধাক্কা দিয়ে পাশের বাড়ির ছাদে ফেলে দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ।নিহত সোহেলের বয়স ১৮ বছর। সে মুরগী ব্যবসায়ী।
পল্লবী থানার ওসি জিয়াউজ্জামান জানান, শনিবার রাতে পাঁচ থেকে ছয়জন বন্ধু নিয়ে সোহেল সেখানে নেশা করছিল। নেশাগ্রস্ত অবস্থায় এক বন্ধু তাকে ধাক্কা দিলে সে পাশের বাড়ির ছাদে পড়ে মারা যায়।
এ ঘটনায় নিহতের এক বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
ঢাকা, ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





