নেত্রকোনার সদর উপজেলায় ঠাকুরাকোনা ইউনিয়নে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের হয়েছে।
ঘটনার দু’দিন পর সোমবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১১টায় মেয়েটির নানা বাদী হয়ে নওয়ানগর গ্রামের সামছুদ্দিনের ছেলে সেলিমকে অভিযুক্ত করে নেত্রকোনা মডেল থানায় মামলাটি দায়ের করেন।
মামলার রবাত দিয়ে তদন্তকারী কর্মকর্তা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন জানান, মেয়েটি শনিবার বিকালে তার নানার দোকানে ইফতারি বিক্রি করতে যায়। ইফতারি বিক্রি শেষে নানার বাড়িতে ফেরার পথে সেলিম (৩০) তাকে ফুসলিয়ে পার্শ্ববর্তী নির্জনস্থানে নিয়ে ধর্ষণ করে।
তিনি আরও জানান, নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মামলার পর থেকেই আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ।
ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম)এসআর





