হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌনে এক কেজি স্বর্ণসহ হারুনুর রশিদ (৩৫) নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ।
রোববার ভোরে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে আটক করা হয়।
শুল্ক কর্তৃপক্ষের কর্তব্যরত সহকারী কমিশনার প্রিয়াংকা দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মালয়েশিয়া থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি০৮৬ ফ্লাইটে সকালে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন হারুনুর রশিদ।
গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে আটক করে তল্লাশি চালানো হয়। এসময় তার কাছ থেকে প্রায় পৌনে এক কেজি স্বর্ণ পাওয়া যায়।
তাকে আটক করে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।
এআই





