ইহুদিদের এজেন্ট হয়ে আইএস ইসলামকে ধ্বংস করে দিতে চায়। তারা ইসরায়েলের সৃষ্টি। ফিলিস্তিনে প্রতিদিন যেসব নিরীহ নারী ও শিশুদের হত্যা করা হয়, সে ঘটনায় তারা কোনো প্রতিবাদ জানায় না। আসলে ওরা আবু জাহেলের উত্তরসূরি।’
শুক্রবার রাজধানীতে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশন ও স্বাধীনতা শিক্ষা পরিষদ মাদ্রাসা ইউনিট আয়োজিত ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে আলেম-ওলামাগণের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব বলেন।
স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- নিবন্ধন বাংলাদেশের মহাপরিচালক খান মো. আবদুল মান্নান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, পঁচাত্তরে জাতির পিতাকে হত্যা করেছে তাদের প্রেতাত্মারা দেশে ইসলামের নামে জঙ্গিবাদ সৃষ্টি করছে। ইসলামের নামে ইসলামকে ধ্বংস করার জন্য আইএস সৃষ্টি করা হয়েছে।
তারা আরো বলেন, জামায়াতিরা আলিয়া মাদ্রাসার বই রচনা ও কারিকুলাম প্রণয়নে প্রকৃত ইসলামের পরিবর্তে মওদুদী দর্শনের প্রতিস্থাপনের মাধ্যমে আলেমগণের জন্য এলেম অর্জন করার রাস্তা বন্ধ করে দিয়েছে। ফলে দেশে জঙ্গিবাদের সৃষ্টি হচ্ছে।
আইএস ও জঙ্গিবাদ থেকে ইসলামকে রক্ষার জন্য আলেম-ওলামাগণের নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান বক্তারা।
এসএ





