রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা এক যাত্রীর পায়ুপথ থেকে ১২টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ।
আজ বৃহস্পতিবার ভোরে সোনাসহ ওই যাত্রীকে আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করা হলে তার পায়ুপথে বিশেষ কায়দায় লুকানো ১২টি সোনারবার উদ্ধার করা হয়।
এর আগেও একই উপায়ে সোনা চোরাচালান করতে গিয়ে অনেকেই আটক হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
এমবি





