চ্যানেল আইয়ের ইসলামিক অনুষ্ঠান ‘হজ্ব কাফেলা’ ও ‘শান্তির পথে’ অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীর মরদেহ সুরাতহাল প্রতিবেদন শেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।
বুধবার দিবাগত রাত ২টার দিকে ময়না তদন্তের জন্য ঘটনাস্থল থেকে মরদেহ ঢামেকে নেয়া হয়।
জানাগেছে, নিহত ফারুকী আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম সদস্য ও হাইকোর্ট মাজার জামে মসজিদের খতিব ছিলেন।
এর আগে বুধবার রাত সোয়া ৯টায় রাজধানীর পূর্ব রাজাবাজারে মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম,এসএইচ





