সামাজিক যোগাযোগের অ্যাপস ‘ইমো’র মাধ্যমে নারীদের ব্যক্তিগত তথ্য ও ছবি ফাঁসের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার রাতে র্যাব-৩ এর সদস্যরা তাদের গ্রেফতার করে।
র্যাব সদর দফতর জানিয়েছে, একটি সিন্ডিকেট গ্রেফতারকৃতদের যোগসাজশে বেশ কিছুদিন ধরে এ অপকর্ম করে আসছিল। তাদের কাছ থেকে শতাধিক নারীর ব্যক্তিগত ছবি উদ্ধার করা হয়েছে।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারি পরিচালক এএসপি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আজ মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
আদর





