মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামান তার রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করায় ফাঁসির কার্যকরের প্রক্রিয়া স্থগিত হয়ে গেছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

কামারুজ্জামান রিভিউ আবেদন করার পর বৃহস্পতিবার বেলা ১টার দিকে তিনি তার কারর‌্যলয়ে সাংবাদিকদের এ সব কথা বলেন।

তিনি বলেন, আমি কামারুজ্জামানের রিভিউ পিটিশন শুনানীর দিন ধার‌্যের জন্য চেম্বার আদালতে যাব।

সাংবাদিকদের এক পশ্নের জবাবে তিনি বলেন, কামারুজ্জামান তার রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন দায়ের করার পরই ফাঁসি কার‌্যকরের প্রক্রিয়া স্থগিত হয়ে গেছে। তিনি বলেন, এ কথা কাদের মোল্লার রিভিউয়ের রায়ে বলা আছে।

ইআর