বরিশালে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মালেক ফকির (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
র্যাবের দাবি, নিহত মালেক ফকির মাদক কারবারি। তিনি নগরীর কেডিসি এলাকার এন্তাজ ফকিরের ছেলে।
বৃহস্পতিবার ভোরে নগরের হরিনাফুলিয়া এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয় বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম।
ওসি আরও জানান, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদেন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এএস





