মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার মো. ওবায়দুল হক তাহের ও আতাউর রহমান ননীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল।
সোমবার বিচারপতি এম.ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ অভিযোগ গঠন করেন। এ দুজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ছয়টি সুনির্দিষ্ট ঘটনায় অভিযোগ গঠন করা হয়।
আগামী ৫ এপ্রিল মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান মুন্নি।
অভিযোগের মধ্যে রয়েছে হত্যা, অপহরণ, আটক, নির্যাতন ও লুট। তদন্তে তাদের বিরুদ্ধে ১৫ জনকে হত্যা, প্রায় ৫’শ এর মতো বাড়িঘর লুট ও অগ্নিসংযোগের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানাগেছে। এ দুই আসামি বর্তমানে কারাগারে রয়েছেন।
এসএইচ





