কমলাপুর রেলওয়ে স্টেশনে চার লাখ টাকার সিগারেটসহ মাহবুব (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়।
কমলাপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মজিদ জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তূর্ণা নিশিতা এক্সপ্রেসে করে সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে আসেন মাহবুব।
এসময় তার সঙ্গে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করা হয়। এর আনুমানিক দাম চার লাখ টাকা।
কমলাপুর রেলওয়ে থানায় মাহবুবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।
ঢাকা, ৩০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





