গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের কার্য নির্বাহী কমিটির সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখ এ আদেশ দেন।

এদিন মামলার সুষ্ঠু তদন্তের জন্য ধানমন্ডি থানা পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে তার আইনজীবী আব্দুল রাজ্জাক জামিনের আবেদন করেন।

আদালত মাসুদের জামিন নামঞ্জুর করে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

হাকিম রিমান্ড দেওয়ার আগে ডা. শফিকুল ইসলাম মাসুদকে কেমন আছেন জিজ্ঞাস করলে কান্না জড়িত কন্ঠে বলেন, ‘তারা আমার মাথা থেকে পা পর্যন্ত পঙ্গু করে দিয়েছে।’

প্রসঙ্গত, ১ ডিসেম্বর ২০১৩ তারিখে ধানমন্ডি থেকে ঝিগাতলার দিকে একটি বাস আসলে ওই গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করা হয়।

ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ