জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গেছেন তার পাঁচ আইনজীবী।
শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে আইনজীবীরা ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকে গিয়ে পৌঁছেন। আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে তারা কারাগারের কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাতে মিলিত হবেন।
অ্যাডভোকেট শিশির মো. মনিরের নেতৃত্বে আরো চার আইনজীবী সেখানে রয়েছেন। বাকি আইনজীবীরা হলেন- অ্যাডভোকেট মশিউল আলম, ব্যারিস্টার এহসান এ সিদ্দিকি, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।
আপিল বিভাগের চূড়ান্ত রায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রয়েছে। এ রায়ের বিরুদ্ধে কামারুজ্জামান রিভিউ আবেদনের প্রেক্ষিতে তা শুনানি চলছে।
রোরবার এ ব্যাপারে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
ইআর





