বর্তমান সরকারের সময়ে হিন্দু বাড়ি দখলের ঘটনায় বাংলাদেশ হিন্দু ঐক্যজোটের নেতারা আতঙ্কিত। দেশের মানুষের জীবনের নিরাপত্তা নেই।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু ঐক্যজোটের উদ্যোগে 'ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় হিন্দু বাড়ি দখলকারীদের গ্রেফতারের দাবিতে' আয়োজিত মানববন্ধনে নেতারা এ মন্তব্য করেন।

সংগঠনের সভাপতি প্রশান্ত কুন্ডু বলেন, বর্তমান সরকার  মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার বলে দাবি দার। ১৯৭১সালে মুক্তিযুদ্ধে হিন্দুরাও যুদ্ধ করেছে। কিন্তু খবরের কাগজে  প্রায়ই দেখাযায় সংখ্যালঘুদের ওপর হামলা, সংখ্যালঘুদের বাড়ি দখল, মন্দির ভাংচুরের ঘটনা।

 প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়ে প্রশান্ত কুন্ডু বলেন, আপনি শুধু আওয়ামীলীগের প্রধানমন্ত্রী নন। তিনি অবিলম্বে কসবার খাড়পাড়া গ্রামের পন্ডিত কার্ত্তিক কর্মকারের বাড়ি দখলকারী পৌর মেয়র মোহাম্মদ ইলিয়াস সহ তার ভাই ভূমিদস্যু সন্ত্রাসী জাহাঙ্গীর মিয়া ও জাল দলিলকারী আব্দুল আউয়াল শাহীনকে গ্রেফতারের অনুরোধ জানান।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মাইনেরটি ইউনাইটেড ফ্রন্টের সভাপতি দিলীপ দাশগুপ্ত, বাংলাদেশ সিড্যুলকাস্ট ফেডারেশনের সভাপতি প্রকাশ দাস চৌধুরী, সহ সভাপতি দুলাল সাহা, মোঃপুর থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমির মজুমদার গৌর শংকর, বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সত্য নারায়ন দাস, বাংলাদেশ হিন্দু ঐক্যজোট এর সহ সভাপতি সুব্রত নাগ সুব্রা, দফতর সম্পাদক দিপক নন্দি বাদল, মহানগর নেতা মিন্টু দাস প্রমুখ।

একে