ঝালকাঠিতে সরকারি শিশু সদনের ছাদ থেকে পড়ে আহত শিশু শ্রেণির শিক্ষার্থী জনির মৃত্যু হয়েছে। বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন শিশুটির মৃত্যু হয়।

স্থানীয়দের ও পরিবারের অভিযোগ মঙ্গলবার ইফতারের সময় জনিকে ছাদে কাপড় আনতে পাঠায় শিশু সনদের কম্পাউন্ডার গৌতম কর্মকার।কাপড় আনতে গিয়ে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয় জনি।

ঘটনার পর জনিকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তাতর করেন কতর্বরত চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জনিকে দিয়ে গৌতম তার বাসার কাজ করে নিতো বলেও অভিযোগ করেছে স্থানীয়রা।

জনির মা পলি বেগম জানান, সদনের বড় ভাইয়া জসিম আমাকে জানিয়েছে জাম পাড়তে গিয়ে শিশুদের থাকার ভবনের কার্নিশ থেকে পড়ে জনি আহত হয়। গৌতমের বাসার পাশের জাম গাছ থেকে পড়ে যাবার কথা জসিম আমাকে বলেনি।

তবে অভিযোগ অস্বীকার করে গৌতম জানিয়েছে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে আহত হয় জনি। কিন্ত ঐ গাছে জাম না থাকায় গৌতমের দাবি রহস্যজনক বলে মনে করছে এলাকাবাসী।

ঢাকা, ৩ জুলাই (টাইনিউজবিডি.কম)//এসআর