ইতালিতে মামুন সৈয়াল (৩৫) নামে এক বাংলাদেশি খুন হয়েছেন।
গত রোববার নিখোঁজের দুদিন পর দেশটির লিদো অস্টিয়া নামক স্থান থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহত মামুন শরীয়তপুরের নড়িয়া উপজেলার ইসহাক সৈয়ালের ছেলে।
সূত্রে জানা যায়, গত রোববার মামুন নিখোঁজ হন। এর দুদিন পর তার লাশ পাওয়া যায় রোমের অদূরে লিদু-দি-অস্টিয়াতে। তবে ঘটনাটি এখনও পুলিশের তদন্তধীন রয়েছে।
ফলে এ মৃত্যুর রহস্যের সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি।
এ ব্যাপারে রোম দূতাবাসের প্রথম সচিব এরফানুল হক বলেন, ঘটনাটি দূতাবাসে অবগত করা হয়েছে। যদি তার আত্মীয়স্বজন দূতাবাসের সহযোগিতা প্রয়োজন মনে করে তা হলে দূতাবাস সহযোগিতা করবে।
এবি সিদ্দিক





