ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের জন্য ঘোষিত তফসিল স্থগিত চেয়ে রিট করেছেন সুপ্রিমকোর্টের আইনজীবী ইউসূফ আলী আকন্দ।

বুধবার দুপুরে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন তিনি।

বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্ময়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে বলে জানিয়েছেন ইউসূফ আলী আকন্দ।

ইউনূস আলী আকন্দ বলেন, গত ১৮ মার্চ নির্বাচন কমিশন ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে। নির্বাচনের বিধি ১৩ অনুসারে ভোটার সংখ্যার ভিত্তিতে উত্তরের মেয়র পদে এক লাখ টাকা ও দক্ষিণের জন্য ৫০ হাজার টাকা জামানত দিতে হবে। এ ছাড়া ঢাকা দক্ষিণে ২৭ হাজার ৫০০ টাকা ও উত্তরের জন্য ১৮ হাজার টাকা ব্যাংকে জমা দিয়ে মনোনয়ন ফরম নিতে হয়, যা সংবিধানের একাধিক অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তি মেয়র প্রার্থী হতে চাইলে তাঁকে কমপক্ষে লাখপতি হতে হবে। লাখপতি না হলে তিনি মনোনয়নপত্র নিতে পারবেন না। এ জন্য সংক্ষুব্ধ হয়ে তিনি এ রিট আবেদনটি করেছেন।

কেএইচ