প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে সাভারে এক জর্ডান প্রবাসীসহ দুজনকে ছয় মাস করে কারাদণ্ড ও একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০৯ ডিসেম্বর) সকালে তাদের আশুলিয়ার ধামসোনা ও শ্রীপুর থেকে আটক করে দুপুরে সাভার উপজেলার সহকারী কমিশনার (ভ‍ূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যুবায়ের হোসেনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে পুলিশ।

শুনানি শেষে দুজনকে ছয় মাস করে কারাদণ্ড ও একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করে আদালত।

প্রকাশ্যে মাদক সেবন করায় আশুলিয়ার ধামসোনা ও শ্রীপুর থেকে জর্ডান প্রবাসী ফজল আলী, রিকশাচালক দুলাল ও ওমর ফারুককে আটক করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে নির্বাহী ম্যাজিস্ট্রেট যুবায়ের হোসেন শুনানি শেষে জর্ডান প্রবাসী ফজল আলী ও ওমর ফারুককে ছয় মাস করে কারাদণ্ড দেন। দুলাল নামে একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এমএইচ