গাইবান্ধা গোবিন্দগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জন মাদক ব্যবসায়ী কে আটক করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
২২ এপ্রিল সোমবার দুপুরে গোবিন্দগন্জের বিশুবাড়ী এলাকা হতে জীনের বাদশা ও মাদক ব্যবসায়ী আসামি ১। কাশেম শেখ (৫০) পিতাঃ মৃতঃ জহির উদ্দিন শেখ ও ২। ফেরদৌস(৩০) পিতাঃ মৃতঃ সাজু উভয়ের সাং বিশুবাড়ী থানাঃ গোবিন্দগন্জ জেলাঃ গাইবান্ধাদের কে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।
উদ্ধারকৃত ইয়াবার মুল্য ৪৫ হাজার টাকা। উক্ত আসামিদের বিরুদ্ধে জীনের বাদশা ও মাদকের ২ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।উক্ত আসামিদের বিরুদ্ধে গোবিন্দগন্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা রুজু হয়েছে।





