সাবেক আইজিপি আশরাফুল হুদার ছেলে শামসুল হুদা রোমেল (৩৬) ও তার সহযোগী জুয়েলকে (২৬) ইয়াবাসহ আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার বিকালে ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমানের আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে সাত দিনের রিমান্ড চেয়ে বনানী থানার এসআই জাহাঙ্গীর আলম তাকে সিএমএম আদালতে তোলেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন ও রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, শনিবার রাতে বনানীর ১৪ নম্বর রোডের ১৯ নম্বর বাসার সামনে সন্দেহজনক চলাফেরার সময় প্রাক্তন আইজিপি আশরাফুল হুদার ছেলে শামসুল হুদা রোমেল ও সহযোগী জুয়েলকে আটক করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩৮ টি ইয়াবা উদ্ধার করে।

কেএইচ